1 Answers
উদ্দীপকে মি. লিটন মাহমুদের ব্যবসায় অগ্রগতির পেছনে মূল কারণটি হলো তার কঠোর পরিশ্রম করার ক্ষমতা।
উদ্যোক্তাসুলভ বৈশিষ্ট্যের ওপর উদ্যোক্তার সাফল্য নির্ভর করে। এরূপ একটি বৈশিষ্ট্য হলো কঠোর পরিশ্রম। কঠোর পরিশ্রমের মাধ্যমে উদ্যোক্তার সফলতা নিশ্চিত হয়।
মি. লিটন মাহমুদ তার আত্মকর্মসংস্থান ক্ষেত্রে মাছের পোনাভর্তি হাঁড়ি বহন, জাল টানা, মাছের খাদ্য বহনের কাজ করতে কোনো লজ্জাবোধ করেননি। শিক্ষার গর্ব তাকে কর্মবিমুখ করেনি। এতে তার আর্থিক সাশ্রয় হয়েছে।
কোনো কাজই ছোট নয় সেটি মি. লিটন মাহমুদ তার কাজ দিয়ে প্রমাণ করেছেন। জীবিকা অর্জনের তাগিদে ব্যবসায়ের অগ্রগতি আনয়নের জন্য তিনি সকল কাজ নিজে সম্পৃক্ত থেকে করার চেষ্টা করেছেন। ফলে তার মজুরি সাশ্রয় হয়েছে এবং আয় বেশি হয়েছে।
সুতরাং বলা যায়, মি. লিটন মাহমুদের ব্যবসায়ের অগ্রগতির মূল কারণটি ছিল তার কঠোর পরিশ্রম করার ক্ষমতা।