1 Answers
জনাব আমিন ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য বিক্রি করায় ব্যবসায়ে সফলতা পান।
বাণিজ্যের মাধ্যমে ক্রেতাদের চাহিদা ও যোগানে সমতা রাখা হয়। ব্যবসায়ী ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সংগ্রহ করেন। এরপর তা বিক্রি করে লাভবান হন।
উদ্দীপকের জনাব আমিন একজন ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসায়ী। তিনি চীন থেকে পণ্য কিনে ঢাকায় এনে বিক্রি করেন। ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য বিক্রি করে তিনি সহজে মুনাফা অর্জন করেন। জনাব আমিন ক্রেতাদের চাহিদাকে গুরুত্ব দেন। তিনি বাজার গবেষণার মাধ্যমে ক্রেতার চাহিদা সম্পর্কিত তথ্য সংগ্রহ করেন। ক্রেতার পণ্য কেনার ইচ্ছা ও সামর্থ্য দু'টিই তিনি বিবেচনা করেন। আর তা অনুযায়ী তিনি পণ্য আমদানি করেন। ফলে কী পরিমাণ পণ্য বিক্রি হবে, তার একটি ধারণা পাওয়া যায়। তাই মুনাফা অর্জনের পরিমাণও বেশি হয়। সুতরাং, ক্রেতার চাহিদা বিবেচনা করে ব্যবসায় করায় বর্তমানে জনাব আমিন একজন সফল ব্যবসায়ী।