1 Answers
উদ্দীপকের মি. রবিনের অনৈতিক কাজই তার ব্যবসায় সফলতার অন্তরায় বলে আমি মনে করি।
অতিরিক্ত মুনাফা অর্জনের আশায় ব্যবসায়ীরা অনৈতিক কাজে লিপ্ত হয়। ব্যবসায়ে সততা বজায় না রাখা, ক্ষতিকর বা নকল পণ্য উৎপাদন ও সরবরাহ করা, গ্রাহকদের সাথে প্রতারণা করা প্রভৃতি হচ্ছে ব্যবসায়ের অনৈতিক কার্যকলাপ।
উদ্দীপকের মি. রবিন পণ্যের গুণাগুণের তুলনায় দাম বেশি রাখেন। বেশি লাভের আশায় তিনি নকল পণ্য বিক্রি করেন। এর ফলে তার পণ্যের বিক্রয় কমে যায়। মি. রবিনের এসব কাজ ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার পরিপন্থি।
মি. রবিনের দায়িত্ব সমাজের মানুষের কথা ভেবেই মানসম্মত পণ্য সরবরাহ করা। কারণ ব্যবসায় সামাজিক প্রতিষ্ঠান। সামাজিক দায়িত্ব অবহেলার ফলে মি. রবিনের প্রতি ক্রেতা ও ভোক্তাদের আস্থা ও বিশ্বাস কমে যায়। ফলে পণ্যের বিক্রয়ও কম হয়। তাই তিনি সফলতা অর্জন করতে ব্যর্থ হন।