1 Answers

প্রশিক্ষণের কারণে পরবর্তী পর্যায়ে রমিজ সফলতা পেয়েছেন বলে আমি মনে করি।
প্রশিক্ষণের মাধ্যমে কোনো বিশেষ কাজে ব্যক্তির কর্মদক্ষতা ও যোগ্যতা বাড়ানো হয়। এতে তিনি ব্যবসায়ের উপায়-উপকরণ ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারেন। ফলে ব্যবসায়িক কাজ সম্পাদনে অপচয় কমে। এছাড়া, বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে ধারণা থাকায় দুর্ঘটনার আশঙ্কাও কমানো যায়।
উদ্দীপকের রমিজ পাবনা এলাকার বিভিন্ন গোচারণ ক্ষেত্র থেকে দুধ সংগ্রহ করেন। এরপর তিনি মাখন তৈরি করে তা মিষ্টির দোকানে সরবরাহ করেন। এক্ষেত্রে দক্ষতা না থাকায় তিনি দুধ থেকে পরিমাণ মতো মাখন সংগ্রহ করতে পারেন না। তাই তিনি একজন দক্ষতাসম্পন্ন ব্যক্তির কাছ থেকে প্রশিক্ষণ নেন।
রমিজ প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে দুধ থেকে মাখন তৈরির যথাযথ ধারণা পান। এতে তিনি কৌশল ব্যবহার করে সঠিকভাবে মাখন সংগ্রহ করেন। ফলে দুধের কোনো অপচয় হয় না। আর এ কাজে এখন সময়ও কম লাগে। তিনি দক্ষভাবে ও দ্রুততার সাথে মাখন তৈরির কাজটি করতে পারেন। এক্ষেত্রে তাকে সহায়তা করেছে প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা। সুতরাং, রমিজ কাজের ক্ষেত্রে প্রশিক্ষণ নেওয়ায় বর্তমানে লাভবান ও সফল হয়েছেন।

5 views

Related Questions