1 Answers

উদ্দীপকে আফ্রিকার নেতার কর্মকাণ্ড তৎকালীন পূর্ব পাকিস্তানের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৬৬ সালের ছয়দফা ও তার পরবর্তী ঘটনারই প্রতিফলন- আমি এ বক্তব্যের সাথে একমত পোষণ করছি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসন, শোষণ ও বৈষম্য থেকে বাঙালি জাতিকে মুক্ত করার জন্য ১৯৬৬ সালে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন। সর্বজনীন ভোটাধিকার, উভয় প্রদেশের জন্য অভিন্ন মুদ্রা চালু, সকল প্রকার কর ও শুল্ক ধার্য এবং আদায়ের ক্ষমতাসহ উভয় প্রদেশের জন্য নানা বিষয়ে ব্যাপক ক্ষমতা বরাদ্দের দাবি ছিল ছয় দফা। ছয় দফা দাবি সারা বাংলার আপামর জনগণের দাবি হয়ে ওঠে এবং আকুন্ঠ সমর্থন লাভ করে। পাকিস্তানি শাসকগোষ্ঠী ছয় দফা ও বঙ্গবন্ধুর জনপ্রিয়তায় ভীত ও ঈর্ষান্বিত হয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে এবং তাকে আটক করে। কিন্তু বাঙালিদের আন্দোলনের মুখে শাসকগোষ্ঠী তাকে মুক্তি দিতে বাধ্য হয়।
উদ্দীপকে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলা কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করেছিলেন। দাবি জানিয়েছিলেন সকল বর্ণের মানুষই ভোটের অধিকার এবং রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করার সমান অধিকার ভোগ করবে। এ কারণে বহুবার তাকে কারাবরণ করতে হয়েছিল। নেলসন ম্যান্ডেলার মতোই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন সংগ্রাম করে গিয়েছেন বাংলার মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে।
উপরের আলোচনা শেষে তাই বলা যায়, উদ্দীপকের নেতার কর্মকাণ্ড ১৯৬৬ সালের ছয় দফা ও তার পরবর্তী ঘটনারই প্রতিফলন।

5 views

Related Questions