1 Answers
কলিমের কক্ষে আসবাব বিন্যাসের ক্ষেত্রে বন্ধুর পরামর্শটি যুক্তিযুক্ত। কলিম তার কক্ষে বড় খাট, ওয়ারড্রোব, আলমারি, সোফাসেট, ড্রেসিং টেবিল ইত্যাদি দিয়ে সাজানোর ফলে কক্ষটি সংকীর্ণ হয়ে গেছে। মূলত সঠিকভাবে আসবাব বিন্যাস করেন নি বলেই এমনটি হয়েছে।
আসবাব বিন্যাসের ক্ষেত্রে কোনো ঘরেই অতিরিক্ত আসবাব রাখা যাবে না। কক্ষের ব্যবহার অনুযায়ী প্রয়োজনীয় আসবাবই রাখতে হবে। আসবাবপত্র বিন্যাসের সময় আসবাবের ব্যবহারিক দিকটি বিবেচনা করতে হবে। প্রতিটি কক্ষের কাজ অনুযায়ী আসবাব স্থাপন করতে হবে। গৃহের মধ্যে চলাচল, কাজ সম্পাদনের সুবিধা ইত্যাদি বিষয়ের প্রতি লক্ষ রেখে আসবাব সাজাতে হবে। ঘরের মধ্যে একস্থান থেকে অন্যস্থানে চলাচলে যেন অসুবিধা না হয় এবং কাজ করতে যেন অতিরিক্ত চলাচল প্রয়োজন না হয়- আসবাব বিন্যাসের ক্ষেত্রে তা লক্ষ রাখতে হবে। আসবাবসমূহ এমনভাবে বিন্যাস করতে হবে যাতে দরজা- জানালা খুলতে এবং বন্ধ করতে কোনো অসুবিধা না হয়। এতে সহজেই গৃহের অভ্যন্তরে আলো-বাতাস প্রবেশ করে। আসবাব বিন্যাসের সময় দেয়াল থেকে কিছুটা দূরে আসবাব স্থাপন করতে হবে। এর ফলে দেয়ালের রং নষ্ট হওয়ার আশঙ্কা থাকেনা এবং আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয় না। এছাড়া মাঝে মাঝে আসবাব বিন্যাসে পরিবর্তন আনতে হবে।
সুতরাং, কলিমের কক্ষে আসবাব বিন্যাসের ত্রুটি দেখে তার বন্ধু সঠিকভাবে আসবাবপত্র বিন্যাসের যে পরামর্শ দেন তা যুক্তিযুক্ত।