1 Answers
উদ্দীপকে মিনার বাবার উক্তিটি ছিলো- "পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন জীবের মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।" মিনার বাবার এ উক্তিটি অত্যন্ত যুক্তিযুক্ত বলে আমি মনে করি। উদ্দীপকের বাগানে বিভিন্ন উদ্ভিদ ও কীটপতঙ্গ তথা প্রাণী রয়েছে। কীটপতঙ্গ ফুলের মধু সংগ্রহ করে বেঁচে থাকে। আবার মধু সংগ্রহের সময় এদের মাধ্যমে ফুলে পরাগায়ন ঘটে, যা নিষেকের পূর্ব শর্ত। নিষেকের ফলে বীজ সৃষ্টি হয়। বীজ উদ্ভিদের বংশধর সৃষ্টির মাধ্যমে প্রকৃতিতে তাদের টিকিয়ে রাখে। উদ্ভিদ টিকে আছে 'বলেই প্রকৃতিতে কীটপতঙ্গ তথা সকল প্রাণিকুল টিকে আছে। কারণ খাদ্যের জন্য সকল প্রাণীই উদ্ভিদের উপর নির্ভরশীল। আবার সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরির সময় উদ্ভিদ যে O₂ নির্গত করে তা প্রাণীদের বেঁচে থাকার জন্য আবশ্যক। অন্যদিকে উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় CO₂ জীবের শ্বসনের মাধ্যমে পেয়ে থাকে। পরিবেশের গ্যাসীয় ভারসাম্য রক্ষায় জীবের পারস্পরিক আন্তঃক্রিয়া-প্রতিক্রিয়ার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। সুতরাং, সংক্ষিপ্ত এ আলোচনার মাধ্যমে সহজেই বোঝা যায়, মিনার বাবার উক্তিটি যথেষ্ট যুক্তিযুক্ত।