1 Answers
আমরা জানি যে, উপনিষদ হলো হিন্দুধর্মের প্রধান গ্রন্থ বেদ- এর একটি অংশ। যেখানে মুনিঋষিদের সাংসারিক জীবনের ধন, মান ত্যাগ করে অরণ্যে গভীর ধ্যানে মগ্ন হয়ে প্রাপ্ত চিন্তাপ্রসূত উক্তি লিপিবন্ধ করা হয়েছে। যার প্রধান আলোচ্য বিষয় কাউকে হিংসা করা মানে নিজেকে হিংসা করা, কারও ক্ষতি করা মানে নিজেরই ক্ষতি করা। অর্থাৎ প্রতিটি জীবের মাঝে যে আত্মা বিরাজমান মূলত সেই আত্মাই হচ্ছে ঈশ্বর। আমি যাকে হিংসা করছি তার ভিতরেও আত্মা তথা ঈশ্বর বিরাজমান। যা আমার মাঝেও বিরাজমান। কারণ এক ঈশ্বর সর্বাবস্থায় সব জায়গায় অবস্থান করছেন।
সুতরাং যখনই আমি কাউকে হিংসা বা ঘৃণা করছি তা বরং নিজের উপরেই ফিরে আসছে। তাই বলা হয়, কাউকে হিংসা করা মানে নিজেকে হিংসা করা, কারও ক্ষতি করা মানে নিজেরই ক্ষতি করা। তাই আলোচ্য উক্তিটি আমার দৃষ্টিতে পুরোপুরি যৌক্তিক।