1 Answers

সজল চক্রবর্তী চিন্তাপ্রসূত উক্তিগুলো যে গ্রন্থে লিপিবদ্ধ হয় তার নাম উপনিষদ। এ উপনিষদের মাধ্যমেই আমরা ব্রহ্ম সম্পর্কে জ্ঞানলাভ করতে পারি। মানুষের জন্মমৃত্যু নিয়ে উপনিষদে আলোচনা করা হয়েছে। জন্মমৃত্যু মানব সম্প্রদায়ের কাছে একটি রহস্য। আর উপনিষদ এ রহস্যের ভেদ করে জ্ঞানের দ্বার উন্মোচন করেছে। উপনিষদ পাঠের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে শান্তিশৃঙ্খলা আনয়ন সম্ভব। কারণ এ গ্রন্থ পরিপূর্ণ জীবনের কথা বলে। উপনিষদ পাঠের মাধ্যমে একজন মানুষ ব্রহ্মের সাথে সর্বদাই যুক্ত থাকতে পারে। ব্রহ্মই সত্য, জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয় এ শিক্ষা আমরা উপনিষদ থেকে পাই। সুতরাং একথা নিঃসন্দেহে বলা যায় যে, উপনিষদ, সমাজের প্রতিটি স্তরেই প্রয়োগ করা যায়।

5 views

Related Questions