উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়ায় কাঙ্খিত বৈশিষ্ট্যসম্পন্ন জীব কীভাবে পাওয়া যায় বর্ণনা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি মূলত রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি। রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে কাঙ্খিত বৈশিষ্ট্য সম্পন্ন জীব উদ্ভাবন করা বা পাওয়া সম্ভব। নিচে ধাপগুলো বর্ণনা করা হলো-
i. কাঙ্খিত বৈশিষ্ট্যের DNA নির্বাচন।
ii. একটি বাহক নির্বাচন, যার মাধ্যমে কাঙ্খিত DNA খণ্ডটি স্থানান্তর করা সম্ভব।
iii. কাঙ্খিত DNA এবং বাহক DNA-এর নির্দিষ্ট অংশ কাঁটার জন্য প্রয়োজনীয় 'রেস্ট্রিকশন এনজাইম' নির্বাচন।
iv. বাহক DNA-এর সঙ্গে কাঙ্খিত DNA অংশ সংযুক্ত করার জন্য 'লাইগেজ এনজাইম' নির্বাচন।
v. কাঙ্খিত DNA সমন্বয়ে বাহক DNA-ই হলো রিকম্বিনেন্ট DNA।
vi. রিকম্বিনেন্ট DNA-কে বাহকের মাধ্যমে কাঙ্খিত জীব তথা উদ্ভিদ কোষে প্রবেশ করিয়ে 'ট্রান্সজেনিক কোষ' পাওয়া যায়।
vii. এই ট্রান্সজেনিক কোষ থেকে গবেষণাগারে টিস্যু কালচারের মাধ্যমে কাঙ্খিত বৈশিষ্ট্য সম্পন্ন জীব পাওয়া বা তৈরি করা সম্ভব।