1 Answers

উদ্দীপকের উল্লিখিত খাদ্যশৃঙ্খলে A হলো সবুজ উদ্ভিদ অর্থাৎ উৎপাদক। খাদ্যশৃঙ্খলে উৎপাদক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উৎপাদক সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং এ সময় O2 নির্গত করে। বাস্তুতন্ত্রে একমাত্র উৎপাদকই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। অন্যান্য সকল স্তরের প্রাণী বা খাদক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎপাদকের উপর নির্ভরশীল। এছাড়া খাদ্যশৃঙ্খলের অন্যান্য প্রাণীগুলো শ্বসনের জন্য O2 গ্রহণ করে বেঁচে থাকে। উক্ত খাদ্যশৃঙ্খলে সবুজ উদ্ভিদ না থাকলে খাদ্য ও O2-এর অভাবে হরিণ মারা যেত। আবার বাস্তুতন্ত্রে হরিণ না থাকলে বাঘও একসময় বিলুপ্ত হতো। সুতরাং উদ্দীপকের খাদ্যশৃঙ্খলটিতে স্বাভাবিক ধারা বজায় রাখতে তথা উক্ত বাস্তুতন্ত্রটির ভারসাম্যতা রক্ষায় সবুজ উদ্ভিদ বা উৎপাদক মূখ্য ভূমিকা পালন করে।

4 views

Related Questions