1 Answers

রনির পোশাকটি রেশম তন্তুর তৈরি। রেশম তন্তুর কতগুলো মুখ্য গুণাবলি রয়েছে। 

সাধারণত যেসব গুণ থাকলে কোনো আঁশ বা তন্তুকে বয়ন তন্তু হিসেবে গণ্য করা যায় সেসব বৈশিষ্ট্যগুলোর মধ্যে কিছু আছে মুখ্য এবং কিছু রয়েছে গৌণ গুণাবলি। তন্তুর মুখ্য গুণাবলিগুলো হলো দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, তন্তুর অন্তর্নিহিত শক্তি, নমনীয়তা, সমরূপতা, আসঞ্জনপ্রবণ ইত্যাদি।

রেশম তন্তুর ব্যাসের চেয়ে দৈর্ঘ্য তুলনামূলকভাবে বড় হয়। সাধারণত তত্ত্বর ব্যাস যত সূক্ষ্ম হবে, তন্তু তত নমনীয় ও মসৃণ হবে। রেশম তন্তুর পর্যাপ্ত শক্তি আছে। ন্যূনতম শক্তি না থাকলে তন্তুকে সুতা বা বস্ত্রে পরিণত করা সম্ভব হবে না। প্রকৃতপক্ষে তন্তু কতটুকু টান সহ্য করতে পারে তা দিয়েই তন্তুর শক্তি প্রকাশ করা হয়। রেশম তন্তুর তৃতীয় মুখ্য গুণাবলি হচ্ছে এটি নমনীয়। যেহেতু সুতা ও বস্ত্র ভাঁজ করতে হয়, তাই বস্ত্রে ব্যবহৃত তত্ত্বকে অবশ্যই নমনীয় হতে হবে। নমনীয়তার জন্যই রেশম তন্তু দিয়ে সুতা পাকানো যায়। আসঞ্জনপ্রবণতা রেশম তন্তুর আরেকটি মুখ্য গুণাবলি এ বৈশিষ্ট্যের কারণে ছোট ছোট আঁশগুলো একে অপরের সাথে জড়িয়ে থাকে। যার ফলে তন্তু থেকে উৎপাদিত সুতা বস্ত্র শিল্পে ব্যবহৃত হয়।

4 views

Related Questions