1 Answers
সুমা তুলা তন্তু থেকে তৈরি সুতি বস্ত্র ব্যবহার করে।
সুতি বস্ত্র মানবদেহের জন্য অত্যন্ত উপযোগী, স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক। তাই সুতি বস্ত্র তন্তুর রাজা হিসেবে সমাদৃত।
সুমার ব্যবহৃত তত্ত্বর পোশাক আরামদায়ক। সে এগুলো শক্তিশালী এসিডে ধোয়, বাইরে থেকে এসে বাতাসে কিছুক্ষণ ছড়িয়ে না রেখে পোশাকগুলো ভাঁজ করে রেখে দেয়। ফলে তার পোশাকে কালো কালো দাগ পড়ে যায়। এ থেকে বোঝা যায়, সে সুতি তত্ত্বর পোশাক পরে। সুতি বস্ত্র শক্তিশালী এসিডে ধুলে ক্ষতিগ্রস্ত হয়। ভেজা বা স্যাঁতসেঁতে অবস্থায় রাখলে কালো কালো দাগ বা তিলা পড়ে।
সুতি তন্তুর পোশাকের যত্নের ক্ষেত্রে সুমাকে কতগুলো বিষয়ে লক্ষ রাখতে হতো। সুতি বস্ত্র অনেকদিন যাবত সূর্যালোকের সংস্পর্শে রাখলে এগুলো হলুদ রং ধারণ করে এবং দুর্বল হয়ে যায়। স্যাঁতসেঁতে অবস্থায় তিলা পড়ে। তাই ঘেমে গেলে বাতাসে শুকিয়ে তুলে রাখতে হবে। সুতি বস্ত্র ফুটন্ত পানিতে এবং ক্ষার দিয়ে ধোয়া যাবে তবে শক্তিশালী এসিড ব্যবহার করা যাবে না। প্রয়োজনে মৃদু এসিডে ধোয়া যাবে। ব্লিচিং করা যাবে, কিন্তু ব্লিচিংয়ের ফলে সুতি কাপড় টেকসই থাকে না। সুতি বস্ত্র ধোয়ার সময় চাপ ও ঘর্ষণ সহ্য করতে পারে, তাই এগুলো ঘষে ধোয়া যাবে।
সুতরাং, উল্লিখিত বিষয়গুলো লক্ষ রেখে সুমার সুতি তত্ত্বর বস্ত্র ব্যবহার করতে হবে।