1 Answers

মিসেস রোজিনার ব্যবসায়ের ক্ষেত্রে মূলধন, চাহিদা, দক্ষ কর্মী প্রভৃতি বিষয় বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। 

মূলধন ছাড়া কোনো ব্যবসায়ই গঠন ও পরিচালনা সম্ভব নয়। আর উৎপাদিত পণ্য বিপণনে চাহিদা আবশ্যক। অন্যদিকে দক্ষ কর্মী প্রতিষ্ঠানের জন্য সম্পদস্বরূপ। উদ্দীপকের মিসেস রোজিনা ২০১০ সালে অনার্স পাস করেন। আর্থিক সমস্যার কারণে পড়ালেখা না করে ২০১১ সালে লেডিস টেইলার্সের ব্যবসায় শুরু করেন। তার কারখানা দুটিতে ১২ জন মহিলা কাজ করছেন। এছাড়া তিনি শহরে একটি শোরুম দেওয়ার পরিকল্পনা করছেন। 

মিসেস রোজিনা নতুন ব্যবসায় শুরু করতে চান। এজন্য তার প্রথমে দরকার মূলধন। এটি ছাড়া তিনি ব্যবসায়ের কোনো কাজ শুরু বা পরিচালনা করতে পারবেন না। আবার, বাজারে তার উৎপাদিত পণ্যের চাহিদাও বিবেচনা করতে হবে। চাহিদা না থাকলে উৎপাদিত পণ্য অবিক্রিত অবস্থায় থাকবে। অন্যদিকে, দক্ষ কর্মীর সংস্থানের বিষয়টিও ভাবতে হবে। কারণ, কর্মীরা দক্ষ হলে ব্যবসায় দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা সম্ভব হয়। এছাড়াও ব্যবসায়ের অবস্থান বিবেচনা করাও তার জন্য গুরুত্বপূর্ণ। কারণ যে স্থানে ক্রেতা চাহিদা কম সেখানে ব্যবসায় স্থাপন ক্ষতির কারণ হবে। এসব যুক্তির আলোকে আমি মনে করি, মিসেস রোজিনার ব্যবসায়ের ক্ষেত্রে মূলধন, চাহিদা, দক্ষ কর্মী প্রভৃতি বিষয় বিবেচনা করা টিপিত।

4 views

Related Questions