1 Answers

সমিতার সুস্থতার জন্য কিছু প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি।

খাদ্য ও পানিবাহিত রোগ প্রতিরোধ করতে হলে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এর জন্য গ্রামাঞ্চলে ও বস্তি এলাকায় সরকারি বা বেসরকারি উদ্যোগে সভা, চিত্র প্রদর্শন করা এবং টিভি চ্যানেলগুলোতে বিভিন্ন অনুষ্ঠান প্রচার আবশ্যক। সমিতার সুস্থতার জন্য নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

i. যেকোনো খাদ্য খাওয়ার পূর্বে হাত-মুখ ভালোভাবে পরিষ্কার করে ধোয়া উচিত। 

ii. হাট-বাজারের খোলা খাবার গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখা। উচিত। 

iii. পানি সর্বদা ফুটিয়ে পান করা উচিত। 

iv. মশা-মাছি যেন খাবার দূষিত করতে না পারে সেজন্য খাবার ঢেকে রাখা উচিত। 

v. অস্বাস্থ্যকর খাবার গ্রহণ না করা। 

vi. পচা-বাসি খাবার গ্রহণ থেকে বিরত থাকা উচিত। 

vii. শাকসবজি ও ফলমূল বাজার থেকে এনে বিশুদ্ধভাবে ধুতে হবে। 

viii. রোগীর থালা-প্লেট, বস্ত্র ভালোভাবে ধুয়ে, ফুটিয়ে জীবাণুমুক্ত করতে হবে।

 ix. রান্না করা সংরক্ষিত খাবার খাওয়ার আগে ভালোভাবে গরম করে নিতে হবে। 

উপর্যুক্ত পদক্ষেপগুলো সমিতার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি।

5 views

Related Questions