1 Answers
কর্মীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্যার্জনে সিন্টু দাস সিন্টু দাস প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
প্রশিক্ষণ হলো নিয়োজিত কর্মীদেরকে তার কাজ, দায়-দায়িত্ব, ক্ষমতা ইত্যাদি সম্পাদনের কলাকৌশল সম্যকভাবে অবহিত করার প্রচেষ্টা। একটি প্রতিষ্ঠান সব সময় প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন কর্মী সংগ্রহ করতে পারে না। তাই নিয়োগের পরে এবং কর্মরত অবস্থায় পর্যায়ক্রমে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা বিশেষ গুরুত্বপূর্ণ। এর ফলে কর্মী বা নির্বাহীর জ্ঞান, যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি পায় এবং কার্যক্ষেত্রে উৎসাহের সৃষ্টি হয়।
উদ্দীপকে সিন্টু দাস তার রপ্তানিমুখী প্রতিষ্ঠানে প্রায়ই তিনি নির্ধারিত লক্ষ্যার্জনে ব্যর্থ হচ্ছেন। তিনি যদি পূর্ব থেকেই কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতেন তাহলে কর্মীদের দক্ষতা বৃদ্ধি পেত, ফলশ্রুতিতে তার প্রতিষ্ঠান নির্ধারিত লক্ষ্যার্জনে সমর্থ হতো।
তাই আমি বলব, কর্মীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্যার্জনে সিন্টু দাস প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে পারেন।