1 Answers
উদ্দীপকে সুষ্ঠুভাবে কার্যসম্পাদনের ক্ষেত্রে কর্মীদের ক্ষমতাসহ দায়িত্ব প্রদানের মাধ্যমে জনাব শাহরিয়ার প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনে সফলতা পাবেন বলে আমি মনে করি।
প্রতিষ্ঠানে নিয়োজিত কোনো কর্মীকে বিশেষ কোনো দায়িত্ব অর্পণ করা হলে তা সম্পাদনে প্রয়োজনীয় কর্তৃত্ব তথা ক্ষমতা দিতে হয়। কেননা কোনো ব্যক্তির নিকট থেকে সঠিকভাবে কাজ পেতে চাইলে যেমনি কর্তৃত্ব ও দায়িত্ব বুঝিয়ে দিতে হয়, তেমনি উভয়ের মধ্যে সমতা বজায় থাকতে হয়। তা না হলে কোনো কর্মীই সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারবে না। দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় ক্ষমতা পেলে কর্মীরা যথাসময়ে কার্যসম্পাদন করে লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারবেন। কর্মীদের শুধু দায়িত্ব প্রদান করে ক্ষমতা প্রদান করা না হলে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন যা সুষ্ঠুভাবে কার্যসম্পাদনে বাধা সৃষ্টি করবে।
উদ্দীপকে শাহরিয়ার প্রতিষ্ঠানের সকল কার্য এলোমেলোভাবে সম্পাদনের নির্দেশ দিয়ে দেন। ফলে কোনো কাজই যথাসময়ে মানসম্মতভাবে এবং কাঙ্ক্ষিত পরিমাণে সম্পন্ন হয় না। এমতাবস্থায় শাহরিয়ার কর্মীদের ক্ষমতা বৃদ্ধিসহ দায়িত্ব প্রদান করে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করতে চান।
তাই আমি মনে করি, সুষ্ঠুভাবে কার্যসম্পাদনের ক্ষেত্রে কর্মীদের ক্ষমতাসহ দায়িত্ব প্রদান করা হলে শাহরিয়ার প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনে সফলতা পাবেন।