1 Answers

ঝুঁকিমুক্ত ও ভয়হীন পরিবেশে কাজ করতে পারার বিষয়টিকেই কার্যক্ষেত্রে নিরাপত্তা হিসেবে গণ্য করা হয়।

উদ্দীপকে হোয়াংহো গার্মেন্টস কর্তৃক কর্মীদের পুরস্কার প্রদানের সিন্ধান্ত যৌক্তিক নয় বলে আমি মনে করি। কারণ কর্মী কাজের ক্ষেত্রে যদি নিজেকে নিরাপদ মনে না করে তবে তারা নিরুৎসাহিত হয়। সেজন্য কাজের ক্ষেত্রে ঝুঁকির পরিমাণ যথাসম্ভব কমানোর চেষ্টা করা দরকার। তদুপরি চাকরি যাওয়ার ভয় যাতে তাকে ব‍্যাকুল না করে সে দিকেও খেয়াল রাখা আবশ্যক।

উদ্দীপকে 'হোয়াংহো গার্মেন্টস' কর্মীদের সব ধরনের মৌলিক চাহিদা পূরণ করলেও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করায় অনেক কর্মী প্রতিষ্ঠান ছেড়ে চলে যান। প্রতিষ্ঠানে কর্মী ধরে রাখতে হলে কর্মীদের অন্যান্য সব মৌলিক চাহিদার পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অথচ গার্মেন্টস কর্তৃপক্ষ এ সংকট নিরসনে কার্যপরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কাজের জন্য বিশেষ পুরষ্কারের ব্যবস্থা করেন। এ অবস্থায় এ সিদ্ধান্তটি সঠিক নয়। কারণ প্রতিষ্ঠানের এ পরিস্থিতিতে পুরস্কারের ব্যবস্থা করলেও কর্মীদের মধ্যে চাকরির নিরাপত্তার অভাববোধ করবে। ফলে তাদের কাছ থেকে সঠিক কার্যফল পাওয়া যাবে না।

তাই আমি মনে করি, উদ্দীপকে হোয়াংহো গার্মেন্টস কর্তৃক কর্মীদের পুরষ্কার প্রদানের সিদ্ধান্ত যৌক্তিক নয়।

4 views

Related Questions