1 Answers

কর্মীদের অবাধ্যতা রোধকল্পে জনাব সদরুদ্দিন স্বৈরতান্ত্রিক নেতৃত্ব গ্রহণ করতে পারেন।

যে নেতৃত্ব কৌশলে নেতা সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখে এবং ইচ্ছেমতো সিদ্ধান্ত গ্রহণ করে তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। উদ্দীপকে সদরুদ্দিন তার প্রতিষ্ঠানের কর্মীদের মতামতের মূল্যায়ন করে আসছেন। ফলে উৎপাদন মান বৃদ্ধি পেয়েছে, বেড়েছে প্রতিষ্ঠানের সুনাম। তবে কিছু দিন যাবৎ কর্মীদের মাঝে কিছু অবাধ্যতা সৃষ্টির সম্ভাবনা দেখা দেয়। এর ফলে প্রতিষ্ঠানের সুনাম এবং উৎপাদন মান হ্রাস পেতে থাকে। এক্ষেত্রে জনাব সদরুদ্দিন স্বৈরতান্ত্রিক নেতৃত্ব প্রয়োগ করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কর্মীদের কাছ থেকে কাজ আদায় করে নিতে পারেন।

তাই আমি বলব, কর্মীদের অবাধ্যতা রোধকল্পে জনাব সদরুদ্দিনের সিদ্ধান্ত বাস্তবসম্মত।

5 views

Related Questions