1 Answers
উৎপাদন বৃদ্ধিতে সুমন দত্ত অনার্থিক প্রেষণা বৃদ্ধি করে কার্য পরিবেশ উন্নয়নের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।
অর্থ বা আর্থিক সুযোগ-সুবিধার বাইরে প্রেষণাদানের যে সকল উপায় রয়েছে তার মাধ্যমে প্রেষণাদানকেই অনার্থিক প্রেষণা বলে। অনার্থিক প্রেষণার মধ্যে রয়েছে চাকরির নিরাপত্তা, আকর্ষণীয় কাজ, উত্তম ব্যবহার, ভালো কাজের প্রশংসা, সুবিচার প্রতিষ্ঠা, বিভিন্ন প্রণোদনামূলক ব্যবস্থা করা প্রভৃতি।
উদ্দীপকে সুমন দত্ত মনে করেন কর্মীদের জোর করে কাজ করানোর দরকার নেই। তিনি কর্মীদের ওপর কাজ ছেড়ে দিয়ে নিশ্চিত থাকেন। তাদের ওপর অহেতুক চাপ সৃষ্টি না করে কর্মীদের ওপর কাজের দায়িত্ব ছেড়ে দেওয়া হয়। তিনি মনে করেছিলেন এর ফলে প্রতিষ্ঠান সহজেই তার লক্ষ্যার্জনে সফল হবে কিন্তু তা না হয়ে বরং প্রতিষ্ঠান নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে বার্থ হয়। এ অবস্থায় উপরিউক্ত অনার্থিক প্রেষণাগুলো প্রয়োগ করে কার্য পরিবেশ উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্যার্জন করা যেতে পারে।
সুতরাং উৎপাদন বৃদ্ধিতে সুমন দত্ত অনার্থিক প্রেষণা বৃদ্ধি করে কার্য পরিবেশ উন্নয়নের সিদ্ধান্ত গ্রহণ বাস্তবসম্মত বলে আমি মনে করি।