1 Answers
প্রতিষ্ঠানের অসন্তোষ দূর করতে কর্মীদের মতামতের মূল্যায়ন করার জন্য গণতান্ত্রিক নেতৃত্বের পদক্ষেপ গ্রহণ করতে পারেন।
যে নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলোচনা ও পরামর্শ করে কার্য পরিচালনা করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। গণতান্ত্রিক নেতৃত্ব কর্মীদের অংশগ্রহণকে উৎসাহিত করা হয়। যেকোনো বিষয়ে নেতা তার অধস্তন কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে কর্মীরা নেতার প্রতি আস্থাশীল হয় এবং নেতা কর্মীদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ প্রকাশ করেন। এতে নেতা ও কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কার্যসম্পাদনে প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধি পায় ও লক্ষ্যার্জন সহজ হয়। এখানে দলের প্রত্যেক সদস্য নিজেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করে এবং সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নেও কার্যকর ভূমিকা রাখে। মোটকথা কর্মীদের মনোবল বৃদ্ধি পায় এবং উৎপাদন মানসম্মত ও অধিক হয়।
উদ্দীপকে জনাব শিহাব উদ্দিন তার প্রতিষ্ঠানে সর্বদা কর্মীদের কল্যাণের কথা চিন্তা করে কার্যাবলি পরিচালনা করে থাকেন। কিন্তু কারও কোনো কথা শোনেন না। ফলে কর্মীদের মাঝে অসন্তোষ বেড়ে যায় এবং উৎপাদন হ্রাস পায়। তিনি সিদ্ধান্ত নেন কর্মীদের মতের মূল্যায়ন করবেন। এমতাবস্থায় তিনি গণতান্ত্রিক নেতৃত্বের পদক্ষেপ গ্রহণ করতে পারেন। এতে কর্মীদের কল্যাণও ঠিক থাকবে এবং তারা নিজেদের মতামত উপস্থাপন করতে পারবেন। ফলে তাদের মধ্যে অসন্তোষ দূর হবে এবং উৎপাদন বৃদ্ধি পারে।
তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানে অসন্তোষ দূর করতে কর্মীদের মতামতের মূল্যায়নসংক্রান্ত জনাব শিহাব উদ্দিনের সিদ্ধান্ত বাস্তবসম্মত এবং যৌক্তিক।