1 Answers
দুর্ঘটনা উদ্ঘাটনে প্রতিষ্ঠানের কতিপয় ব্যক্তিকে কমিটি করে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত যথার্থ এবং যৌক্তিক।
প্রতিষ্ঠান বা উর্ধ্বতনের পক্ষ থেকে অথবা আইন, বিধি গঠনতন্ত্রকালে বিশেষ কোনো কার্যসম্পাদনের ভার একাধিক ব্যক্তির ওপর ন্যস্ত হলে ঐ ব্যক্তিবর্গের সমষ্টিকে কমিটি বলে। কমিটি বর্তমানকালে একটি বহুল ব্যবহৃত প্রশাসনিক ব্যবস্থা। প্রতিষ্ঠানে এমন কিছু কাজ থাকে যেখানে কমিটি গঠন করা অত্যাবশ্যক হয়ে পড়ে। সাধারণত কমিটিতে একজন চেয়ারম্যান বা আহবায়ক থাকেন
সাধারণত কমিটিতে একজন চেয়ারম্যান বা আহবায়ক থাকেন যিনি কমিটির সভায় সভাপতিত্ব করেন ও দায়িত্ব পালনে সমষ্টিগত প্রচেষ্টাকে জোরদার করেন। প্রয়োজনে কমিটির একজন সদস্য সচিবও করা হতে পারে। কমিটির সকল সদস্য যে জন্য নিয়োজিত থাকেন তার উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত কাজ করে থাকেন।
উদ্দীপকে ২০১৫ সালে অগ্নিকান্ডে প্রায় সকল উৎপাদিত প্লাস্টিক দ্রব্য ও কাঁচামাল পুড়ে যায়। কমিটি গঠন করা হলে কোথা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত, কখন লেগেছে, অগ্নিকাণ্ড হওয়ার কারণ ইত্যাদি নির্ণয় করা যাবে। সুতরাং X প্লাস্টিক কারখানায় দুর্ঘটনা উদ্ঘাটনে প্রতিষ্ঠানের কতিপয় ব্যক্তিকে কমিটি করে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত যথার্থ এবং যৌক্তিক।