মলির ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে কোন ধরনের পোশাক নির্বাচন করা উচিত বলে তুমি মনে করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
পোশাক একজন ব্যক্তির ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে প্রধান ভূমিকা পালন করে।
দৈহিক আকার আকৃতি অনুযায়ী পোশাক পরিধান করলে তা দেখতে যেমন আকর্ষণীয় হয় তেমনি সহজেই নিজেকে ফুটিয়ে তোলা যায়। তাই পোশাক নির্বাচনে কতগুলো বিষয়ের প্রতি লক্ষ রাখা জরুরি।
মলি খাটো ও মোটা আকৃতির মেয়ে। তার জন্য নকশাবহুল পোশাক, বড় ছাপা ও ভারি জমিন বেমানান। কারণ মোটা ও খাটো ব্যক্তিরা যদি বড় ছাপার পোশাক পরে তবে তাদের উচ্চতা আরো কমে যায় এবং মোটা বলে মনে হয়। অতিরিক্ত নকশাযুক্ত পোশাক দেহের আকৃতিকে কমিয়ে দেয়। এছাড়া ভারি জমিন পরিধান করলেও আপাত দৃষ্টিতে দেহকে বড় দেখায়। তাই মলির উচিত ছোট ছোট ছাপার কম নকশাযুক্ত বা হালকা নকশাযুক্ত, হালকা জমিনের পোশাক পরা। ছোট ছোট নকশাযুক্ত বা ছাপার পোশাক পরিধান করলে মলিকে কম মোটা ও উচ্চতা বেশি দেখাবে। তাই এ বিষয়গুলো বিবেচনা করে মলিকে পোশাক নির্বাচন করতে হবে। তাহলেই সে নিজেকে সুন্দর ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারবে।