1 Answers
পরিবারে শান্তি আনয়নে তন্বীর আত্মসংযম গুণটি প্রয়োজন। স্বাভাবিকভাবে জীবন চলার মাঝে পরিবারে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক সংকটকালে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখাটাই আত্মসংযম। একজন সুব্যবস্থাপকের আত্মসংযমী হওয়া একান্ত প্রয়োজন।
আত্মসংযম গুণের মাধ্যমে অনেক কঠিন সমস্যার সমাধান করা যায়। আত্মসংযম ক্ষমতা থাকলে পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা সহজ হয়। পরিবারে অনেক সময় সদস্যদের মধ্যে নানা রকম ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে সম্পর্কের অবনতি হওয়ার আশঙ্কা থাকে। এ রকম পরিস্থিতিতে গৃহ ব্যবস্থাপক উত্তেজিত না হয়ে নিজেকে সংযত রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেন। ফলে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে পরিবারে শান্তি ফিরিয়ে আনা সম্ভব হয়। অন্যদিকে সংসারের সকল কাজে নিজের ইচ্ছার প্রতিফলন ঘটালে সংসারে অশান্তি লেগে থাকে। যেমন- উদ্দীপকে স্বল্প শিক্ষিত তন্বীর ক্ষেত্রে হয়েছে। সুতরাং পরিবারে শান্তি আনয়নে তন্বী আত্মসংযমী হওয়া উচিত ছিল বলে আমি মনে করি।