1 Answers
একজন ধার্মিক মানুষ হিসেবে জয়ন্ত বাবুর স্বরূপের মধ্যে যেসব গুণাবলি থাকা প্রয়োজন তার সবই আছে বলে আমি মনে করি।
ধার্মিক ব্যক্তি সদা সন্তুষ্ট থাকেন। তিনি সদানন্দে, সদা হাস্যময় সদা প্রফুল্ল। প্রাপ্তি তাকে অহংকারী করে না, অপ্রাপ্তি তাকে বিষন্ন করে না। তিনি তাঁর কর্মকে ঈশ্বরের কর্ম বলে বিবেচনা করেন এবং সকল কর্মের ফল ঈশ্বরে সমর্পণ করেন। ধার্মিক ব্যক্তি ত্যাগ করে আনন্দ পান। সেবা করে তৃপ্ত হন। ধার্মিক ব্যক্তি জ্ঞান দ্বারা পরিস্রুত এবং ভক্তি দ্বারা বিমোচিত। ধার্মিক ব্যক্তি বেদ, স্মৃতি, সদাচার ও বিবেকের আহ্বানকে প্রামাণ্য বলে মনে করেন। ধার্মিক ব্যক্তি কখনও ধৈর্য হারান না। তিনি ক্ষমতা থাকলেও ক্ষমা করেন। ক্ষমতার দন্ড দ্বারা তিনি পরিচালিত হন না। তিনি সর্বাবস্থায় নিজেকে সংযত করতে পারেন। তিনি হবেন বিনয়ী ও নিজেকে তৃণের চেয়ে নিচু মনে করেন। তিনি ত্যাগের দ্বারা ভোগ করেন।
উদ্দীপকে জয়ন্ত বাবু ধার্মিক ব্যক্তি। সারাজীবন তিনি ধর্মের পথে, ন্যায়ের পথে চলেছেন। কোনো মন্দ বা অন্যায় কাজ তিনি কখনো করেননি। তাই আমি বলতে পারি, একজন ধার্মিক মানুষ হিসেবে জয়ন্ত বাবুর স্বরূপ যথার্থ।