1 Answers

একজন সফল উদ্যোক্তা হিসেবে স্যামসন এইচ চৌধুরীর ধৈর্য, অধ্যবসায়, সততা, মূল্যবোধ, নৈতিকতা, পরিশ্রমী গুণগুলো ছিল বলে আমি মনে করি।

বাংলাদেশের শিল্প-বাণিজ্যের ইতিহাসে অবিস্মরণীয় নাম স্যামসন এইচ চৌধুরী। তিনি স্কয়ার গ্রুপ-এর চেয়ারম্যান ছিলেন। উদ্যোক্তার গুণগুলো তার মধ্যে বিদ্যমান থাকায় তিনি সফলতা পেয়েছিলেন।

উদ্দীপকে বলা হয়েছে, ১৯২৬ সালের ২৫ সেপ্টেম্বর ফরিদপুরে স্যামসন এইচ চৌধুরীর জন্ম হয়। সততা, ধৈর্য, একাগ্রতা, অধ্যবসায়ের এক মূর্ত প্রতীক তিনি। ওষুধ শিল্পকে তিনি একটি উন্নত ও উচ্চ মাত্রায় বিশ্বের দরবারে উপস্থাপন করেন। তিনি ছিলেন কঠোর পরিশ্রমী। পরিশ্রম ছাড়া সফলতা লাভ করা কঠিন। তিনি সব সময় সৎ থেকেছেন। আবার, ক্রেতা ও ভোক্তাদের মানসম্মত পণ্য সরবরাহ করেছেন। এভাবে নৈতিকতা ও মূল্যবোধ বজায় রেখেছেন। এতে ভোক্তারা তাকে বিশ্বাস করেছেন এবং সুযোগের সদ্ব্যবহার করেছেন। এভাবে তিনি সফল উদ্যোক্তায় পরিণত হয়েছেন। তাই বলা যায়, উল্লিখিত গুণাবলি স্যামসন এইচ চৌধুরীকে সফল উদ্যোক্তা হতে সহায়তা করেছে।

5 views

Related Questions