1 Answers
রিনা আক্তার প্রশিক্ষণ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে একজন সফল উদ্যোক্তা হয়েছেন।
সকল উদ্যোক্তা স্বতন্ত্র কিছু গুণের অধিকারী হন। অধ্যবসায়, কঠোর পরিশ্রম, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, পেশা সম্পর্কে জ্ঞান প্রভৃতি হলো উদ্যোক্তার গুণাবলি।
উদ্দীপকের রিনা আক্তার তার বাড়ির পাশে ৫০ শতাংশ জমিতে মাল্টার বাগান করেছেন। তিনি উপজেলা কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ নিয়ে মাল্টা চাষ শুরু করেন। এর মাধ্যমে তিনি এ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেন। এ অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি ব্যবসায় উদ্যোগ নেন। এরপর এ কাজে সফল না হওয়া পর্যন্ত তিনি কঠোর পরিশ্রম করেন। এভাবে তিনি এখন স্বাবলম্বী এবং সফল নারী উদ্যোক্তায় পরিণত হন। তাই বলা যায়, প্রশিক্ষণ ও কঠোর পরিশ্রমকে কাজে লাগিয়ে তিনি স্থানীয় পর্যায়ে একজন সফল উদ্যোক্তা হয়েছেন।