1 Answers
জনাব লুৎফা অবিরাম চেষ্টা ও সংগ্রামের মাধ্যমে স্থানীয় পর্যায়ের সফল উদ্যোক্তা হয়েছেন।
আমাদের সমাজে নারীরা অনেক অবহেলিত। ইচ্ছা থাকলেও নানা প্রতিকূলতার কারণে তারা ব্যবসায় করতে পারেন না। এসব নারীর জন্য জনাব লুৎফা অগ্রদূত হয়ে আছেন।
উদ্দীপকের জনাব লুৎফা ১৫ হাজার টাকা নিয়ে ব্যবসায় শুরু করেছিলেন। তিনি শিশুদের পোশাক ও পাঞ্জাবি তৈরি করে স্থানীয় বাজারের দোকানে সরবরাহ করতেন। এরপর এক কাজিনের কাছ থেকে ৩০ হাজার টাকা ধার নিয়ে ১৯৮৯ সালে তিনি চকভিউ মার্কেটে একটি শোরুম দিয়েছিলেন। শুরু থেকেই দোকানটিতে বেচা-কেনা ভালো হতো। ১৯৯৫ সালে মাইডাস থেকে ঋণ নিয়ে আরেকটা শোরুম খোলেন। তিলে তিলে কঠোর পরিশ্রমের মাধ্যমে জনাব লুৎফা গড়ে তুলেছেন বুটিক শপ ও পার্লার। সব বাধা, ধৈর্য ও পরিশ্রম দিয়ে তিনি অতিক্রম করেছেন। অবিরাম চেষ্টা এবং সংগ্রামের মাধ্যমে তিনি স্থানীয় সফল উদ্যোক্তায় পরিণত হয়েছেন।