1 Answers
ঝুঁকি নেওয়ার সাহস, কঠোর পরিশ্রম এবং সৃজনশীলতা গুণগুলোর কারণে জনাব জামান সফল উদ্যোক্তা হয়েছেন।
উদ্যোক্তা তার নিজ গুণেই ব্যবসায়ে সফলতা লাভ করে। সফল উদ্যোক্তারা বিভিন্ন সুযোগ-সুবিধা চিহ্নিত করে তা বাণিজ্যিক উদ্দেশ্যে কাজে লাগাতে পারে। ঝুঁকি আছে জেনেও বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে তারা সফলতা লাভ করে।
উদ্দীপকের জনাব জামান ৫০ লক্ষ টাকা দিয়ে নির্মাণ ব্যবসায় শুরু করেন। এরপর রিয়েল এস্টেট ব্যবসায়ের মাধ্যমে দেশে নিজেকে নামকরা শিল্পপতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার ঝুঁকি নেওয়ার সাহস থাকায় তিনি সফলতা পেয়েছেন। কারণ ঝুঁকি নিয়ে রিয়েল এস্টেট ব্যবসায় শুরু না করলে তিনি সফলতা পেতেন না। এছাড়া সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন ব্যবসায় শুরু করার কর্মস্পৃহা তার ছিল। আবার কঠোর পরিশ্রম করার মানসিকতা তার সফলতায় প্রভাব রেখেছে। তাই বলা যায়, উপরোক্ত গুণগুলোর কারণে জনাব জামান সফল হয়েছেন।