1 Answers

জনাব জামান একজন সফল উদ্যোক্তা'- উক্তিটি যৌক্তিক।

ঝুঁকি আছে জেনেও উদ্যোক্তারা লাভবান হওয়ার আশায় ব্যবসায় বা অন্যান্য কর্মকাণ্ডে উদ্যোগ নেয় এবং পরিচালনা করে। কোনো উদ্যোক্তা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারলে তাকে সফল উদ্যোক্তা হিসেবে অভিহিত করা হয়।

উদ্দীপকের জনাব জামান ৫০ লক্ষ টাকা নিয়ে নির্মাণ ব্যবসায় শুরু করেন। তিনি শিল্পপতি হিসেবে প্রতিষ্ঠিত হন। ঝুঁকি নেওয়ার সাহস, সৃজনশীলতা ও কঠোর পরিশ্রম তাকে সাফল্য এনে দিয়েছে।

জনাব জামান প্রতিনিয়ত ব্যবসায়ের ক্ষেত্র তৈরি করেছেন। নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে তার উদ্যম ফুটে ওঠে। তার সৃজনশীল চিন্তা নতুন নতুন ব্যবসায় সৃষ্টিতে সহায়তা করেছে। তাছাড়া পরিশ্রম করার মানসিকতা তাকে সাফল্য অর্জনে সহায়তা করেছে। তিনি এখন একজন প্রতিষ্ঠিত শিল্পপতি। তাই জনাব জামানকে সফল উদ্যোক্তা বলা যায়।

6 views

Related Questions