1 Answers
ব্যবসায়ের সম্পূর্ণ মালিকানা থাকায় মিস শাহেলা আক্তারকে একজন নারী উদ্যোক্তা বলা যায় বলে আমি মনে করি।
ব্যক্তিগত ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক একজন নারী হলে তিনি নারী উদ্যোক্তা হিসেবে বিবেচিত হবেন। তিনি নতুন ব্যবসায় প্রতিষ্ঠানের উদ্যোগ নেওয়া থেকে শুরু করে পরিচালনার সব দায়িত্বে নিয়োজিত থাকেন। উদ্যোক্তা হিসেবে তিনি নতুন পণ্য ও বাজারের অনুসন্ধান করেন।
উদ্দীপকের মিস শাহেলা আক্তার প্রথমে ব্লক ও বাটিকের কাজের ওপর প্রশিক্ষণ নেন। এরপর মায়ের জমানো টাকা দিয়ে তিনি 'অনন্য ফ্যাশন' নামে একটি বুটিক শপ প্রতিষ্ঠা করেন। ভোক্তাদের চাহিদা ও রুচি অনুযায়ী পণ্য সরবরাহ করায় তিনি ব্যবসায়ে সফলতা লাভ করেন।
মিস শাহেলা আক্তার নিজ উদ্যোগে বুটিক শপের ব্যবসায়টি শুরু করেন। তিনি ব্যবসায়টির সব ধরনের কাজ পরিচালনা করেন। ভোক্তাদের চাহিদা পূরণে তিনিই প্রয়োজনীয় পদক্ষেপ নেন। এতে মিস শাহেলা আক্তারের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হয়েছে। এছাড়া, ভবিষ্যতে ব্যবসায় সম্প্রসারণে তিনি আরও অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। এক্ষেত্রে তিনি নিজেই সম্পূর্ণ ব্যবসায়ের মালিক ও পরিচালক। তাই এসব বৈশিষ্ট্য বিচারে বলা যায়, মিস শাহেলা আক্তার একজন নারী উদ্যোক্তা।