1 Answers

উদ্দীপকে বর্ণিত মিস শাহেলা আক্তার যুব উন্নয়ন অধিদপ্তর থেকে উদ্দীপনামূলক সহায়ক সেবা পেয়েছেন।

ব্যবসায় স্থাপনে উদ্যোক্তাদের আগ্রহী করে তোলার জন্য উদ্দীপনামূলক সহায়তা প্রয়োজন হয়। এতে উদ্যোক্তা ঝুঁকিপূর্ণ কাজে এগিয়ে যেতে উৎসাহ পায়। অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ, বিনিয়োগ সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিতকরণ, শিল্প স্থাপনে সরকারি সহযোগিতা সম্পর্কে প্রচার, কারিগরি ও অর্থনৈতিক তথ্য সরবরাহ প্রভৃতি উদ্দীপনামূলক সহায়তার অন্তর্গত।

উদ্দীপকের মিস শাহেলা আক্তার যুব উন্নয়ন অধিদপ্তর-এর অধীনে ব্লক ও বাটিকের কাজের ওপর প্রশিক্ষণ নেন। এরপর মায়ের জমানো টাকা নিয়ে তিনি 'অনন্য ফ্যাশন' নামে একটি বুটিক শপ গড়ে তোলেন। এক্ষেত্রে মিস শাহেলা আক্তারের প্রতিভাকে বিকশিত করতে সহায়তা করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। এ সংস্থাটি দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে যুব উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে। এর প্রশিক্ষণ ক্ষেত্রগুলোর মধ্যে আছে- ক্ষুদ্র ব্যবসায়, কৃষি খামার, কম্পিউটার শিক্ষা, সেলাই ও এমব্রয়ডারি প্রভৃতি। আর এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম উদ্দীপনামূলক সহায়ক সেবার অন্তর্ভুক্ত। তাই বলা যায়, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে উদ্দীপনামূলক সহায়ক সেবার মাধ্যমে মিস শাহেলা আক্তার বুটিক ব্যবসায়টি শুরু করেন।

5 views

Related Questions