1 Answers
উদ্দীপকে বর্ণিত অন্ধিতার দেখা দ্রব্যগুলো ইতিহাসের অলিখিত বা প্রত্নতত্ত্ব উপাদানের অন্তর্ভুক্ত।
যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সেই বস্তু বা উপাদানই প্রত্নতত্ত্ব নিদর্শন। প্রত্নতত্ত্ব নিদর্শনসমূহ মূলত অলিখিত উপাদান। যেমন- মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি ইত্যাদি। এ সমস্ত প্রত্নতত্ত্ব নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে সে সময়ের অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। উদ্দীপকে অন্ধিতার দেখা দ্রব্যগুলো ইতিহাসের এ ধরনের উপাদানকেই নির্দেশ করে।
উদ্দীপকে বলা হয়েছে, বার্ষিক পরীক্ষা শেষে অন্ধিতা মামার সাথে ময়মনসিংহ যাদুঘর পরিদর্শন করতে যায়। সেখানে সে জমিদারদের ব্যবহার্য পাথরের ফুলদানি, কম্পাস ঘড়ি, অলঙ্কার, মৃৎপাত্র, লোহার সিন্দুক প্রভৃতি দেখে মুগ্ধ হয়। আর তার দেখা এসব দ্রব্য উপরে বর্ণিত ইতিহাসের অলিখিত বা প্রত্নতত্ত্ব উপাদানের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, অন্ধিতার দেখা দ্রব্যগুলো ইতিহাসের অলিখিত বা প্রত্নতত্ত্ব উপাদানের অন্তর্ভুক্ত।