1 Answers

উদ্দীপকের রাজার পঠিত বইটিতে ইতিহাসের লিখিত উপাদানের বর্ণনা স্থান পেয়েছে।

ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র, বিভিন্ন লেখকের পুস্তিকা ইত্যাদি। কৌটিল্যের 'অর্থশাস্ত্র', কলহনের 'রাজতরঙ্গিনী', মিনহাজ-উস-সিরাজের 'তবকাত-ই-নাসিরী', আবুল ফজলের 'আইন-ই-আকবরী' ইত্যাদি গ্রন্থ হলো ইতিহাসের লিখিত উপাদানের অন্যতম উদাহরণ। আবার বিদেশি পর্যটকদের বিবরণ সব সময়ই ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত। যেমন- পাঁচ থেকে সাত শতকে বাংলায় আগত চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন, হিউয়েন সাং ও ইৎসিংদের বর্ণনায় এবং আফ্রিকান পরিব্রাজক ইবনে বতুতার লেখাতেও বাংলা সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাছাড়া সাহিত্য ইতিহাসের একটি বড় উপাদান। আবার অতীতের বিভিন্ন জীবনী গ্রন্থ থেকেও আমরা ইতিহাসের প্রয়োজনীয় তথ্য পেয়ে থাকি। যেমন- সম্রাট বাবর কর্তৃক লিখিত 'তুযুক- ই-বাবরী' থেকে আমরা তার সময়কালীন ভারতবর্ষের বর্ণনা পেয়ে থাকি।

উদ্দীপকে দেখা যায়, রাজা অতীতের ঘটনাবলি নিয়ে লিখিত বইপত্র পড়ে। এমনকি সে নিয়মিত এ ধরনের বই ক্রয় করে। আর পূর্বের আলোচনায় সুস্পষ্ট যে, বই ইতিহাসের লিখিত উপাদানের অন্তর্ভুক্ত।

5 views

Related Questions