1 Answers
ইতিহাস জানতে সবিতা ইতিহাসের লিখিত উপাদানের সহায়তা নিয়েছে।
ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বিদেশীদের বিবরণী, দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশি-বিদেশি সাহিত্যকর্মেও তৎকালীন সময়ের কিছু তথ্য পাওয়া যায়। বেদ, কৌটিল্যের 'অর্থশাস্ত্র', কলহনের 'রাজতরঙ্গিনী', আবুল ফজলের 'আইন-ই-আকবরী' এ গ্রন্থগুলো এর অন্যতম। এছাড়া বাংলায় আগত চীনের পরিব্রাজক ফা-হিয়েন, হিউয়েন সাং ও ইৎসিং-দের বর্ণনাও ইতিহাসের লিখিত উপাদানের অন্তর্ভুক্ত। পরবর্তী সময়ে আফ্রিকান পরিব্রাজক ইবনে বতুতাসহ অন্যদের লেখাতেও এ অঞ্চল সম্পর্কে বিবরণ পাওয়া যায়। সাহিত্যিক উপাদানের মধ্যে আরও রয়েছে রূপকথা, কিংবদন্তি, কল্পকাহিনি।
উদ্দীপকের সবিতা ইতিহাস বিষয়ে বিভিন্ন গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে জ্ঞান অর্জন করে। যা ইতিহাসের লিখিত উপাদানের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, সবিতা ইতিহাস জানার জন্য লিখিত উপাদানের সহায়তা নিয়েছে।