1 Answers

মিলি তার নানীর মাধ্যমে ইতিহাসের লিখিত উপাদানের কথা জানতে পারে।

আমরা জানি, ইতিহাসের উপাদান দু'প্রকার। যথা- লিখিত ও অলিখিত উপাদান। ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বিদেশি পর্যটকদের বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশি-বিদেশি সাহিত্যকর্মে সমকালীন সময়ের কিছু তথ্য পাওয়া যায়। এসব সাহিত্যকর্মের মধ্যে রয়েছে- কৌটিল্যের 'অর্থশাস্ত্র', কলহনের 'রাজতরঙ্গিনী', মিনহাজ-উস- সিরাজের-'তবকাত-ই-নাসিরী', আবুল ফজলের 'আইন-ই-আকবরী', মির্জা নাথানের 'বাহারিস্তান-ই-গায়েবি' ইত্যাদি। সাহিত্যের উপাদানের মধ্যে আরও রয়েছে রূপকথা, কিংবদন্তি গল্পকাহিনি। এছাড়া বিদেশি পর্যটকদের বিবরণগুলোও সব সময়ই ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত। ইতিহাস রচনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের দলিলপত্রও গুরুত্বপূর্ণ লিখিত উপাদান হিসেবে ভূমিকা রাখে। যেমন- ব্রিটিশ আমলের জমির দলিল এবং নানা ধরনের সরকারি গেজেট সে সময়ের ইতিহাস রচনার অন্যতম উপাদান।

উদ্দীপকের মিলি তার নানীর কাছে রাজা-রানী, রাজকন্যাদের গল্প শুনে। রূপকথার গল্প, রাজা-রানী ও রাজকন্যাদের গল্প ইতিহাসের লিখিত উপাদান। তাই বলা যায়, মিলির শোনা রূপকথার গল্প ইতিহাসের লিখিত উপাদানের সাথে সাদৃশ্যপূর্ণ।

6 views

Related Questions