1 Answers
রাজবাড়িতে গিয়ে মিলি সত্যিকারের ইতিহাসের জগতে প্রবেশ করল। কেননা, মিলির দেখা প্রত্নতাত্ত্বিক বা অলিখিত উপাদানগুলো সত্য ইতিহাসকেই তুলে ধরে।
ইতিহাস সত্য ঘটনা উপস্থাপন করে কারণ ইতিহাস হচ্ছে সত্য ঘটনার একনিষ্ঠ দলিল। ইতিহাসে মিথ্যা, অনুমান কিংবা কল্পনার কোনো স্থান নেই। অর্থাৎ ইতিহাস সর্বদাই সত্য নির্ভর রচনা। অতীতে যা কিছু ঘটেছে তা মানব সভ্যতার বিবর্তনের সঙ্গে সম্পর্কিত। সব কর্মকাণ্ডের ধারাবাহিক ও সত্যনিষ্ঠ বিবরণ জানা সম্ভব শুধুমাত্র ইতিহাস পাঠ থেকেই। ইতিহাস অনুমান বা কল্পনা করে ভালোকে মন্দ আর মন্দকে ভালো বলে না যা ইতিহাসের বস্তুনিষ্ঠতাকে প্রমাণ করে। ইতিহাসের জনক হেরোডোটাস সর্বপ্রথম চারপাশে সংঘটিত অতীত ঘটনাবলির গবেষণা ও অনুসন্ধান করে বলেছেন, যে ইতিহাসের আভিধানিক অর্থ হচ্ছে সত্যানুসন্ধান। ইতিহাসের সত্যনিষ্ঠ অনুসন্ধান ও উপস্থাপনের জন্য একে বলা হয় মানবজীবনের প্রতিচ্ছবি।
উদ্দীপকের মিলি তার নানার সাথে গিয়ে রাজবাড়িগুলো দেখেছে। এ রাজবাড়িগুলো ইতিহাসের অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদান। আর এ উপাদানগুলো সত্য ইতিহাস তৈরিতে অনস্বীকার্য ভূমিকা রাখে। তাই উপরের আলোচনা শেষে বলা যায়, রাজবাড়িতে গিয়ে মিলি সত্যিকারের ইতিহাসের জগতেই প্রবেশ করল।