1 Answers
মিলি রেসিপি অনুসরণ করে যেকোনো নতুন রান্না আয়ত্ত করেন।
মিলি রেসিপি অনুসরণ করে রান্না করেন বলে তার রান্নার গুণগত মান ভালো হয়। মেনুর সাথে রেসিপির নির্দেশনা থাকলে অতি সহজেই তা অনুসরণ করে খাদ্য প্রস্তুত করা যায়। এক্ষেত্রে নতুন কোনো রান্না হলেও সমস্যা হয় না। কারণ রেসিপিতে প্রয়োজনীয় উপকরণ, রান্নার ধারাবাহিক ধাপ, পরিবেশেনের ধরন, ব্যবহৃত উপকরণের নাম, রান্নায় ব্যবহৃত তাপমাত্রা ও পরিবেশন সংখ্যা উল্লেখ থাকে। রেসিপি অনুসরণ করলে প্রয়োজনীয় উপকরণগুলো মেপে নেওয়া হয় বলে কোনো জিনিসের অপচয় হয় না। রেসিপিতে পরিবেশন সংখ্যা উল্লেখ থাকে বলে পরিবেশনের কাজটিও সহজ হয়।
4 views
Answered