1 Answers
শেফা সম্পদের সঠিক ব্যবহারে গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো অনুসরণ করেন।
গৃহ ব্যবস্থাপনা পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য কতগুলো ধারাবাহিক কর্মপদ্ধতির সমষ্টি মাত্র। এ পদ্ধতিগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করতে হয় বলে এগুলোকে গৃহ ব্যবস্থাপনার ধাপ বলা হয়। ধাপগুলো হলো পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন।
শেফা সম্পদের সুষ্ঠু ব্যবহারে প্রথমে পরিকল্পনা করেন। সম্পদ কীভাবে ব্যবহার করা হবে কেন করা হবে ইত্যাদি বিষয়ে পূর্বেই চিন্তাভাবনা করেন। এরপর গৃহীত পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন কাজগুলোর মধ্যে সংযোগ স্থাপন করেন। এই সংযোগ সাধন করার নাম সংগঠন। সংগঠনের পর্যায়ে কোন কাজ কোথায় ও কীভাবে করা হবে তা স্থির করা হয়। এর পরের ধাপটি হচ্ছে নিয়ন্ত্রণ। পরিকল্পিত কর্মসূচি ও পূর্ব নির্ধারিত মান অনুসারে কার্য সম্পাদিত হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা ও প্রয়োজনবোধে উপযুক্ত সংশোধনীর ব্যবস্থা শেফা এ পর্যায়ে করে থাকেন। এরপরে তিনি কাজের ফলাফল বিচার করার জন্য মূল্যায়ন করেন। সম্পদ ব্যবহারের পেছনে যে লক্ষ্য ছিল তা অর্জনে পূর্ববর্তী পর্যায়গুলোর অবদান তারা পুঙ্খানুপুঙ্খরূপে মূল্যায়ন করেন। উদ্দেশ্য পূরণ না হলে পরবর্তীতে পরিকল্পনা ও নিয়ন্ত্রণের ব্যাপারে আরও সচেতন হবেন। এভাবে শেফা সম্পদ ব্যবহার করেন।