1 Answers

মরিয়ম বেগম ফ্ল্যাক্স তন্তুর তৈরি কাপড় বেশি ব্যবহার করেন। 

ফ্ল্যাক্স তন্তু থেকে লিনেন কাপড় তৈরি হয়। এই তত্ত্ব খুব শক্তিশালী। এটি দিয়ে সূক্ষ্ম সুতা ও মসৃণ লিনেন কাপড় তৈরি করা যায়; যা খুব মজবুত ও ঠান্ডা। এরূপ কাপড় আরামদায়ক। এগুলো সহজেই ধোয়া যায়। লিনেন কাপড় আকর্ষণীয়, সমতলভাবে অবস্থান করে এবং সুন্দরভাবে ঝুলে থাকে। রাসায়নিক দ্রব্য ও পরিষ্কারক দ্রব্যের প্রতি এ তত্ত্বর প্রতিরোধ ক্ষমতা ভালো। এ কাপড় সূর্যালোকে নষ্ট হয় না। পরিধেয় ও গৃহস্থালি বস্ত্র হিসেবে এর জনপ্রিয়তা অনেক। গঠনগত কারণে এ তত্ত্ব সহজে ময়লা হয় না। এ তন্তুর পানি শোষণ ক্ষমতা অনেক বেশি, তাই গরমের দিনের জন্য আরামদায়ক। সুতির তুলনায় লিনেন কাপড় বেশি টেকসই হয়।

উল্লিখিত বৈশিষ্ট্যের কারণে মরিয়ম বেগম লিনেন কাপড় বেশি ব্যবহার করেন।

5 views

Related Questions