1 Answers

মরিয়ম বেগম ও ফাতেমার মেনু পরিকল্পনার মধ্যে ফাতেমার মেনু পরিকল্পনাটি স্বাস্থ্যসম্মত। 

কোনো খাদ্য ব্যবস্থায় কী খাবার পরিবেশন করা হবে তা স্থির করে যে লিখিত খাদ্য তালিকা তৈরি করা হয় তাকে মেনু বলে। এর মাধ্যমে সুষম, আকর্ষণীয় এবং পুষ্টিকর খাদ্য পরিবেশন করা যায়। মেনু তৈরির ক্ষেত্রে বয়স, শ্রম, আয়, আবহাওয়া ও মৌসুম, লিঙ্গ, উপলক্ষ্য, ইত্যাদি বিবেচনা করতে হয়। বয়সভেদে খাদ্য চাহিদায় ভিন্নতা থাকে। শিশুদের জন্য দুধজাতীয় এবং বৃদ্ধ ও প্রাপ্ত বয়স্কদের জন্য ভিটামিনযুক্ত খাবার প্রয়োজন। গর্ভবতী ও প্রসূতি মায়ের জন্য ক্যালরি ও প্রোটিন জাতীয় খাদ্যের প্রাধান্য দিতে হবে। এছাড়া যারা বেশি পরিশ্রম করে তাদের খাদ্যে কার্বোহাইড্রেট ও স্নেহ বেশি এবং যারা কম পরিশ্রমী তাদের খাদ্যে এগুলো কম থাকা প্রয়োজন। দামি খাদ্যের পাশাপাশি তুলনামূলক সস্তা অথচ পুষ্টিকর খাদ্য মেনুতে থাকা উচিত। মৌসুমি খাদ্য মেনুতে রাখলে স্বল্প মূল্যে পুষ্টিকর ও সুস্বাদু খাদ্য পরিবেশন করা যায়। যৌথ পরিবারের গৃহিণী মরিয়ম বেগম প্রতিদিন ছেলেমেয়েদের পছন্দ অনুযায়ী শুধু মাংস রান্না করেন। তিনি পরিবারের সদস্যদের বয়স, শ্রম, আবহাওয়া, উপলক্ষ্য ইত্যাদি বিবেচনা করে খাদ্য প্রস্তুত করেন না। এর ফলে তার ছেলেমেয়েরা সুষম খাবার খায় না। তারা শুধু প্রোটিন জাতীয় খাবার খায়। ফলে তাদের ওজন দিন দিন বেড়ে যাবে। এছাড়া পর্যাপ্ত পুষ্টিকর খাবার খায় না বলে তারা বিভিন্ন পুষ্টি উপাদানের অভাবজনিত রোগে ভুগবে। অন্যদিকে যৌথ পরিবারের গৃহিণী ফাতেমা মাছ, মাংস, শাকসবজি ও মিষ্টিজাতীয় খাবার মেনুতে রাখেন। ফলে তার পরিবারের সদস্যরা পুষ্টিকর খাবার খেতে পারে। তাই তারা সুস্বাস্থ্যের অধিকারী। 

সুতরাং, ফাতেমার মেনু পরিকল্পনাটি স্বাস্থ্যসম্মত।

5 views

Related Questions