1 Answers

হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকে সীমার মায়ের বক্তব্যের মধ্যে উক্ত সমস্যা বলতে ইভটিজিং সমস্যার কারণ নিহিত রয়েছে।

ইভটিজিং বা নারীর প্রতি সহিংসতার গুরুত্বপূর্ণ কারণ হলো দারিদ্র্য। দারিদ্র্য ঘোচাতে কাজের খোঁজে এসে অনেক নারী সহিংসতার শিকার হয়। বাংলাদেশের নারী শ্রমিকের একটা বিরাট অংশ পোশাক শিল্পে কাজ করে। যাদের সকলেই দারিদ্র্যের শিকার। রাতে কর্মস্থল থেকে ফেরার সময় বা বিদ্যালয় আসা-যাওয়ার পথে সীমার মতো অনেক মেয়েকেই ইভটিজিং-এর শিকার হতে হয়। এছাড়া লোকলজ্জা, পারিবারিক ও সামাজিক মর্যাদার ভয়ে বাংলাদেশের নারী সমাজ অনেক সময় নির্যাতনের বিষয় বাইরে প্রকাশ করতে বা প্রতিবাদ করতে পারে না। উদ্দীপকের সীমার মায়ের বক্তব্যে তেমনটিই প্রকাশ পেয়েছে। তিনি প্রথমে আমরা গরিব মানুষ বলে ইভটিজিং-এর অন্যতম কারণ দরিদ্রতার বিষয়টি তুলে ধরেছেন। পরবর্তীতে বলেন লোকজন শুনলে আমাদেরই সম্মান নষ্ট হবে। এখানে লোকলজ্জা ও পারিবারিক ও সামাজিক মর্যাদার বিষয়টি উপস্থাপন করেন। এসব কারণেই আমাদের দেশে সীমার মতো মেয়েরা ইভটিজিং-এর শিকার হয়ে থাকে।

4 views

Related Questions