1 Answers
রিমির জন্মদিনের উৎসবে মেনু পরিকল্পনা সার্থক হয়েছে বলে আমি মনে করি।
পরিবারের তিন বেলার আহার ছাড়াও শিশুর পরিপূরক খাবার, রোগীর পথ্য, বিয়ে, জন্মদিন, অতিথি আপ্যায়ন ইত্যাদি যেকোনো উপলক্ষ্যেই খাদ্য প্রস্তুতের আগে একটা পরিকল্পনা করে নেওয়া ভালো। মেনু তৈরির মাধ্যমে খাদ্য ব্যবস্থার সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন বিষয় বিবেচনা করে - খাদ্যের তালিকা তৈরি করা হয়। এর ফলে সুষম, আকর্ষণীয় ও পুষ্টিকর খাদ্য পরিবেশন করা যায়।
মা রিমির জন্মদিন উপলক্ষ্যে তার খেলার সাথী ও বান্ধবীদের দাওয়াত করেন। খাবার মেনুতে তিনি কেকের ব্যবস্থা করেন। জন্মদিনের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হচ্ছে কেক। এছাড়া তিনি পুডিং, মিষ্টি এবং বিভিন্ন মৌসুমি ফলের ব্যবস্থা রাখেন। এগুলো খুবই মুখরোচক খাবার। এ খাবারগুলো সবাই খুব তৃপ্তি সহকারে খেয়ে থাকে। মৌসুমি ফল দেখতে খুব আকর্ষণীয় এবং খেতে সুস্বাদু হয়ে থাকে। এগুলোর পুষ্টিগুণও বেশি থাকে। রিমির মায়ের নির্বাচিত খাবার সবাই খুব তৃপ্তি সহকারে গ্রহণ করেন।
উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, রিমির মা জন্মদিন উপলক্ষ্য বিবেচনা করে যথার্থ মেনু পরিকল্পনা করেন।