1 Answers

রত্নার শাশুড়ির মধ্যে আত্মসংযম গুণ রয়েছে। কিন্তু শুধু এ গুণটি থাকলেই তাকে সার্থক গৃহ ব্যবস্থাপক বলা যাবে না। এর পাশাপাশি তাকে আরও কিছু গুণাবলি যেমন- বিচার বুদ্ধি, বুদ্ধিমত্তা, সৃজনশীলতা, মানবপ্রকৃতি সম্পর্কে জ্ঞান, যেকোনো পরিস্থিতিতে খাপ খাওয়ানোর ক্ষমতা এগুলোও থাকতে হবে।

পরিবারে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক সমস্যায় নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখাটাই আত্মসংযম। একজন সুব্যবস্থাপকের আত্মসংযমী হওয়া একান্ত প্রয়োজন। এই গুণের মাধ্যমে অনেক কঠিন সমস্যারও সমাধান করা যায়। আত্মসংযম ক্ষমতা থাকলে পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা সহজ হয়। পরিবারে অনেক সময় সদস্যদের মধ্যে নানা রকম ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে সম্পর্কের অবনতি হওয়ার আশঙ্কা থাকতে পারে। এ রকম পরিস্থিতিতে গৃহ ব্যবস্থাপক উত্তেজিত না হয়ে নিজেকে সংযত রেখে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেন। ফলে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে পরিবারে শান্তি ফিরিয়ে আনা সম্ভব হয়।

রত্না নতুন পরিবেশে খাপ খাওয়াতে পারেনি। ফলে সংসারে অশান্তি সৃষ্টি হয় এবং পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের অবনতি ঘটে। তখন রত্নার শাশুড়ি উত্তেজিত না হয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সংসারে শান্তি ফিরিয়ে আনেন। এক্ষেত্রে রত্নার শাশুড়ি সুব্যবস্থাপকের পরিচয় দিয়েছেন।

5 views

Related Questions