1 Answers
আবুল কালাম আজাদ দৃঢ় প্রতিজ্ঞা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন বলে আমি মনে করি।
দৃঢ়প্রতিজ্ঞ মনোভাব যেকোনো ব্যক্তিকে সফল হতে সহায়তা করে। আবার, উদ্যোক্তাদের কঠোর পরিশ্রম করতে হয়। এর মাধ্যমে তারা সব কাজ সুষ্ঠুভাবে করতে পারেন। আর কঠোর পরিশ্রমের ফলাফল স্বরূপ তারা কাজে সফলতা পান।
উদ্দীপকে বলা হয়েছে, আবুল কালাম বাংলাদেশের একজন সফল উদ্যোক্তা। তিনি প্রথমে জীবিকার জন্য অনেক কষ্ট করেছেন। এক সময় বড় হওয়ার নেশায় শহরে পাড়ি দেন। মাত্র ৪৫০ টাকা পুঁজি নিয়ে তিনি পোস্টার বিক্রির ব্যবসায় শুরু করেন। আর আজ তিনি দেশের একজন অন্যতম সফল উদোক্তা।
আবুল কালাম আজাদ সফলতা লাভের জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তিনি কঠোর পরিশ্রম করতেন। এ পরিশ্রমের মাধ্যমে তিনি সব বাধা অতিক্রম করে তার কাজে সামনে এগিয়ে গেছেন। এটি তাকে যেকোনো কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাসী করে তুলেছে। ফলে সবকিছু তিনি দক্ষভাবে করতে পেরেছেন। আর এভাবে তিনি সফল হয়েছেন। সুতরাং, আবুল কালাম আজাদ দৃঢ়প্রতিজ্ঞা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন।