1 Answers

প্রকৌশলী জনাব রাইজুলকে ঝুঁকি নেওয়ার সাহস, জেন্ডার সচেতনতা, দক্ষতা ও পরিশ্রম প্রভৃতি গুণাবলির ভিত্তিতে আদর্শ নেতা হিসেবে বিবেচনা করা যায়।

একজন আদর্শ নেতা কর্মীদের উৎসাহ দিয়ে প্রতিষ্ঠানের লক্ষ্য সহজে বাস্তবায়ন করেন। আদর্শ নেতার মধ্যে সব ধরনের গুণ থাকতে হয়। কারণ, এর মাধ্যমে নেতা কর্মীদের সুষ্ঠুভাবে দিকনির্দেশনা দিয়ে ব্যবসায় পরিচালনা করতে পারেন।

উদ্দীপকের প্রকৌশলী জনাব রাইজুল তার কারখানায় নারী-পুরুষ উভয়ের কাজের ভেদাভেদ করেন না। তিনি জেন্ডার সচেতন বলে সকলের জন্য উপযুক্ত পারিশ্রমিক নির্ধারণ করেন। যারা ভালো কাজ করে তাদেরকে পুরস্কার দেন। এতে কাজের প্রতি কর্মীদের আগ্রহ বাড়ে ও কাজের মান ভালো হয়। ফলে লক্ষ্য অর্জন করা সহজ হয়। জনাব রাইজুল অনেক ঝুঁকিপূর্ণ কাজ হাতে নেন। তার মধ্যে ঝুঁকি নেওয়ার সাহসিকতা আছে। এ কাজগুলো তিনি দক্ষতার সাথে করে বেশি মুনাফা অর্জন করেন। তার যে গুণগুলো উল্লেখ করা হয়েছে এগুলো একজন আদর্শ নেতার মধ্যে থাকে। এগুলোর মাধ্যমেই জনাব রাইজুলের প্রতিষ্ঠান একটি সফল প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তাই তাকে একজন আদর্শ নেতা বলা যায়।

5 views

Related Questions