1 Answers
না, মাজহারদের পরিবারের বর্ণিত কার্যক্রমগুলোর যথাযথ বাস্তবায়ন করতে পারলেই তাদের পরিবারকে আদর্শ পরিবার বলা যাবে না।
পরিবারের কার্যক্রম শুধু জৈবিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ হওয়া উচিত নয়। এর বাইরেও একটি আদর্শ পরিবারকে আরো বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হতে হয়। একটি পরিবার তার সদস্যদের সামগ্রিক উন্নতির জন্য ব্যক্তির নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক জীবনের পরিপূর্ণ বিকাশে কল্যাণমূলক ভূমিকায় অবতীর্ণ হলেই কেবল তাকে একটি আদর্শ পরিবার বলা যেতে পারে। অথচ এর অংশ হিসেবে অবশ্যই পরিবারে শিক্ষামূলক, মূল্যবোধের বিকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও সুস্থ বিনোদনের ব্যবস্থার আবশ্যিকতা রয়েছে। উদ্দীপকে মাজাহারদের পরিবারের উল্লিখিত কার্যক্রমগুলো হচ্ছে- সংসারে উন্নয়নের জন্য চাকরি করা, কৃষি কাজে সহযোগিতা করা, বাজার করা ও মৎস্য চাষে অংশগ্রহণ। এই কাজগুলো প্রধানত পরিবারের অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত। তাই এই পরিবারকে বরং একটি অর্থনৈতিক একক হিসেবে উল্লেখ করা যেতে পারে।
পরিশেষে বলা যায়, সুষ্ঠু সামাজিকীকরণ, ধর্ম, শিক্ষা, বিনোদন মাধ্যম, নৈতিকতা ও মূল্যবোধ প্রভৃতি আদর্শিক ক্ষেত্রে পরিবারটির সীমাবদ্ধতা থাকায় পরিবারটিকে আমি একটি আদর্শ পরিবার বলে আখ্যায়িত করতে পারি না।