মাজহারদের পরিবারকে বাংলাদেশের কোন ধরনের পরিবার হিসেবে অন্তর্ভুক্ত করা যায়? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
5 views
1 Answers
উদ্দীপকে মাজাহারদের পরিবারকে বাংলাদেশের পিতৃবাস পরিবার হিসেবে অন্তর্ভুক্ত করা যায়।
বিবাহ উত্তর স্বামী-স্ত্রী বসবাসের স্থানের ওপর ভিত্তি করে পরিবার প্রধানত তিন প্রকার হয়ে থাকে। এর মধ্যে পিতৃবাস পরিবার অন্যতম। যে পরিবারে বিবাহের পর নবদম্পতি স্বামীর পিতৃগৃহে বসবাস করে তাকে পিতৃবাস পরিবার বলে। আমাদের সমাজে এ ধরনের পরিবার বিদ্যমান রয়েছে। উদ্দীপকের মাজহার তার নববধূকে নিয়ে পিতার নিয়ন্ত্রণে বসবাস করছেন। তাই মাজহারদের পরিবারকে বাংলাদেশের পিতৃবাস পরিবার হিসেবে অন্তর্ভুক্ত করা যায়।
5 views
Answered