1 Answers
উদ্দীপকে বর্ণিত প্লাবিতার পরিবারকে একক পরিবার বলা যায়।
স্বামী-স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তান-সন্ততি নিয়ে গঠিত পরিবারকে একক পরিবার বলে। একক পরিবার দুই পুরুষে আবদ্ধ। দুই পুরুষ হলো পিতা এবং অপ্রাপ্ত বয়স্ক সন্তান-সন্ততি। আমাদের দেশের শহরাঞ্চলের অধিকাংশ পরিবারই একক পরিবার। বর্তমানে গ্রামাঞ্চলেও এ ধরনের পরিবার গড়ে উঠার প্রবণতা লক্ষণীয়। তবে বিশ্বের সভ্য দেশগুলোতে এ ধরনের পরিবার প্রথা সর্বত্রই প্রচলিত। উদ্দীপকে বর্ণিত প্লাবিতার পরিবারও দুই পুরুষ আবদ্ধ এবং তারা শহরে বাবা মায়ের সাথে বসবাস করে। সুতরাং প্লাবিতার পরিবারটি একক পরিবার।
5 views
Answered