1 Answers
উদ্দীপকে উল্লেখিত আদনান সাহেবের পরিবারকে 'পিতৃতান্ত্রিক' পরিবার বলা যায়। পরিবারের শ্রেণিবিভাগের 'বংশ গণনা ও নেতৃত্ব' নীতির ভিত্তিতে একে চিহ্নিত করা যায়।
পিতা, স্বামী বা বয়স্ক কোনো পুরুষ যে পরিবারের কর্তা হন তাকে পিতৃতান্ত্রিক পরিবার বলে। পিতৃতান্ত্রিক পরিবারের সামগ্রিক ব্যবস্থাপনার (যেমন আয়-ব্যয়, সন্তানদের বিয়ে-শাদী, জমি-জমাসহ সম্পত্তি ইত্যাদির বিষয়ে সিদ্ধান্ত) দায়িত্ব পরিবারের জ্যেষ্ঠ পুরুষ সদস্যের ওপর ন্যস্ত থাকে। আবার পুরুষের দিক থেকেই বংশপরিচয় গণনা করা হয়। এ ধরনের পরিবার ব্যবস্থায় সন্তান-সন্ততিরা আদি পুরুষদের পদবি পায়।
উদ্দীপকে দেখা যায়, আদনান সাহেবের পরিবারের কর্তা হলেন তার বাবা চৌধুরী সাহেব। আর বাবার পরিচয়েই সন্তানসহ পরিবারের বাকি সদস্যরা পরিচিত হয়। পরিবারের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণেও আদনান সাহেবের বাবার কথাই মুখ্য। তিনিই সন্তানদের ও পরিবারের যাবতীয় খরচ বহন করেন। যেকোনো প্রয়োজনের কথা পরিবারের সবাই চৌধুরী সাহেবের কাছেই জানায়। এ আলোচনার পরিপ্রেক্ষিতে নিশ্চিতভাবেই বলা যায়, আদনান সাহেবের পরিবারটি 'পিতৃতান্ত্রিক'।